দোহারে অবৈধভাবে মাটি উওোলন করে বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে দণ্ড
ঢাকার দোহার উপজেলায় চর নাগেরকান্দা গ্রামে অবৈধভাবে লটাখোলা খালের মাটি ড্রেজার দিয়ে উওোলন করে বিক্রি করার অপরাধে সোহেল রানা (৩০) ও আজিম উদ্দিন (৬০) নামে দুই বালু ও মাটি ব্যবসায়ীকে দণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ অাদালত। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে- উপজেলার জামালচর এলাকার হাসমত তালুকদারের ছেলে সোহেল রানা এবং নাগেরকান্দা গ্রামের শেখ আমির উদ্দীনের ছেলে আজিম উদ্দিন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাগেরকান্দা গ্রামে লটাখোলা খালে হাতেমের কুমেরপাড় এলাকায় দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময়ে অভিযান চালিয়ে অবৈধভাবে সরকারি খালের মাটি ড্রেজার দিয়ে উত্তোলন করে বিক্রির অপরাধে বালু ও মাটি ব্যবসায়ী সোহেল রানা ও তার শ্বশুর আজিম উদ্দিনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ অপরাধ ৫ এর ১ ধারায় নগদ ৫০ হাজার করে ২ জনকে ১ লক্ষ টাকা টাকা অার্থিক দণ্ড এবং
অনাদায়ে ১৫ এর ১ ধারায় ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় দোহার থানা পুলিশ তাকে সহযোগিতা করেন। দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, অবৈধভাবে খালের মাটি উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে অামাদের অভিযান অব্যাহত থাকবে।